ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ময়মনসিংহে মিশুক চালকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।
নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা বলেন, গতরাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে মিশুক চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় :