ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঞ্চে একে একে ডাক পড়ছে মেধাবী শিক্ষার্থীদের নাম। করতালির গর্জনে মুখরিত হচ্ছে কনফারেন্স রুম। কারো হাতে ক্রেস্ট, কারো হাতে সম্মাননা স্মারক আর সেই মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দাশ্রু। আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুম যেন পরিণত হয়েছিল এক উৎসবের অঙ্গনে।
আয়োজন করেছিল মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সি হাসিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং বিশেষ আলোচক ছিলেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ। অতিথিদের মধ্যে আরও ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযোদ্ধা ও জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমদাদুল হক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তোমরাই এই দেশের আগামী দিনের নেতৃত্ব। তোমাদের মেধা, শ্রম আর সততাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি পদক্ষেপে দেশপ্রেম আর আদর্শকে ধারণ করতে হবে।
অনুষ্ঠান ঘিরে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা অধিকার পরিষদের সভাপতি বরকত আলী,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,যুব অধিকার মাগুরা জেলা পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সোয়াত।
অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকরাও শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ভাগাভাগি করতে যোগ দেন। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম কামরুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন কণ্ঠে বলেন
এই শিক্ষার্থীরাই আগামী দিনের নির্ভীক সৈনিক। নৈতিকতা, জ্ঞান আর সাহসিকতা দিয়ে তারা জাতিকে আলোকিত করবে।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের হাসিমুখ, অভিভাবকদের গর্বিত দৃষ্টি আর অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে রূপ দেয় এক স্মরণীয় দিনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় :