ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মাদারীপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবিতে মাদারীপুর  বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন। কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাদারীপুর জেলা জর্জ কোর্ট প্রাঙ্গণে দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন মাদারীপুরের আদালতের কর্মচারীরা।

দুই দফা দাবির মধ্যে আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এর সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন  স্কেলের ১ম-৬ষ্ট গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে মাদারীরের বিচার বিভাগীয় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।আমাদেরকে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ।আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের মূল অভিভাবক নেই। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের রিকুয়েস্ট হচ্ছে, আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়,তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত উল্লাহ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

আপডেট সময় :