ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মাদারীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদারীপুরে ৬-৫৯ মাস বয়সী ১লাখ ৭৪হাজার ৮০৭জন শিশুকে আগামী ১৫মার্চ (লাল ও নিল রঙের) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১২মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা: মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।
জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার (মাদারীপুর ও শিবচর পৌরসভা) সমন্বয়ে ৩ হাজার জন স্বেচ্ছাসেবী ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৯৮৬ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮২১জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন শরীফুল আবেদীন কমল বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুহার কমায়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: কানিজ ফারহানা রহমান,পরিসংখ্যান বিদ মীর রিয়াজ আহমেদ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

আপডেট সময় :