ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মানিকগঞ্জে লিজের জায়গায় লাল নিশানা ছিড়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা

ছাবিনা দিলরুবা, ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ৬৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে সরকারি খাস খতিয়ানের (লিজকৃত)জায়গায় অবৈধভাবে তিনতলা ভবন নির্মানের সংবাদ পেয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চার চারটি লাল নিশানা টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।ঠিক দুইদিন পর প্রভাবশালীরা লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে শুক্রবার দিন থেকে কাজ শুরু করে দেন। জানা গেছে, উপজেলা বায়রার স্থানীয় প্রভাবশালী ক্ষমতাধর হান্নান খানের নেতৃত্বে ভবনটির নির্মান কাজ সমাপ্তির দিকে।

এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি জানান এই ভবনটি আমি নির্মান করছি সাথে আমার তিন ভাইয়েরা সহযোগিতা করছে, ভবনের জায়গা আমার বাবার নামে লিজ নেওয়া ছিল বাবা গত হয়েছেন এখন আমরাই মালিক।লিজের সম্পত্তিতে স্থায়ীভাবে নির্মান কাজ করার কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের অনুমতি আছে। বায়রা ইউনিয়নের মেম্বার মোঃ সোহরাব হোসেন বলেন,যদি ও জায়গাটি লিজ নেওয়া, তবে এ ধরনের ভবন হলে বাজারের সৌন্দর্য বেড়ে যাবে।লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে প্রভাবশালীরা পুনরায় তিন তলা ভবনের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে,সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও)মোঃ কামরুল হাসান সোহাগ – সাংবাদিক ছাবিনা দিলরুবা কে বলেন বিষয়টি দেখছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকগঞ্জে লিজের জায়গায় লাল নিশানা ছিড়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা

আপডেট সময় :