ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মানিকগঞ্জে সরকারি আইন অমান্য করে চলছে তিন ফসলি কৃষি জমি ধ্বংসের প্রতিযোগিতা

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ৬৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া সুন্দর স্বপ্ন উৎপাদন মুখী সমবায় সমিতি লিমিটেড এর অপজিটে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ফসলি জমি ধ্বংস করছেন মনির নামের মাটি ব্যবসায়ী। অপরদিকে আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর মৌজার তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ফসলি জমির সংবাদ প্রকাশের পরে ও রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক দিয়ে, মানিকগঞ্জের বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায় মাটি পাচার করে নিজেকে ক্ষমতাধর মাটি ব্যবসায়ী বলে প্রমাণ করে যাচ্ছেন সোহেল মুন্সী । তিন ফসলি কৃষি জমির মাটিকাটার তাণ্ডবে একদিকে তিন ফসলি কৃষি জমি মানিকগঞ্জ থেকে বিলীন হয়ে যাচ্ছে, অপরদিকে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দের গ্রামীণ রাস্তাঘাট চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে,বাদ যাচ্ছে না পিচ ঢালাই রাস্তার। পিস ঢালাই রাস্তার দিকে তাকালে দেখা যায় কাদা মাটির প্রলেপ যার ফলে বৃষ্টি নামলেই মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন বড় ধরনের দুর্ঘটনায় পতিত হয়ে বেড়ে যাবে অকাল প্রাণহানি।

সাধারণ জনগণ বলছেন দিনের বেলায় ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে বরুনডির মাটি ব্যবসায়ী রশিদ কে ৫০ হাজার টাকা জরিমানা করে, মাটিকাটা বন্ধ করে দিলেও, রাতের বেলায় তিন ফসলি কৃষি জমির ধ্বংসের ক্ষমতাধর মাটি ব্যবসায়ীরা দেদারসে চালিয়ে যাচ্ছে তিন ফসলি কৃষি জমির মাটিকাটা। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তারা বলেন, আমরা এসিল্যান্ড স্যার কে জানিয়েছি, ব্যবস্থা না নিলে আমাদের কিছুই করার থাকেনা। তিন ফসলি কৃষি জমির মাটি কাটার বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন কে ফোন করলে ফোন রিসিভ করেন না।উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন দৈনিক গণমুক্তি কে বলেন আপনাদের তথ্যের ভিত্তিতে একের পর এক মোবাইল কোর্ট করে জরিমানা করার পর তিন ফসলি কৃষি জমির মাটিকাটা বন্ধ করা হচ্ছে,অভিযান চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকগঞ্জে সরকারি আইন অমান্য করে চলছে তিন ফসলি কৃষি জমি ধ্বংসের প্রতিযোগিতা

আপডেট সময় :