ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস চামড়া জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকা থেকে ২৪ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। ১১ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠের নৌকা থেকে বস্তা ভর্তি হরিণের মাংস ও চামড়া জব্দ করে হারবারিয়া স্টেশনে নিয়ে আসে কোস্টগার্ড সদস্যরা।

১২ এপ্রিল দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১০ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন  উক্ত এলাকা থেকে একটি কাঠের নৌকায় তল্লাশী করে হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস চামড়া জব্দ

আপডেট সময় :