ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা 

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৩৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় কোস্টগার্ড  জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। বিকাল হওয়ার সাথে সাথে মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন।

কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, কোস্টগার্ডের এই জাহাজটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে থাকে।  এছাড়াও এ বাহিনীর যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা 

আপডেট সময় :