ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রাজবাড়ীতে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা‌দেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী সংস‌দ ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা।  বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক সংঘের সভাপতি কবি নেহাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন। সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহ‌মেদ। বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুত সম‌য়ে নি‌শ্চিত কর‌তে হ‌বে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জরিত‌দের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :