ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শরীয়তপুরে বিএনপির নেতার বাড়িঘরে হামলার অভিযোগ

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নীলকান্দি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার এবং তার ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের  অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিএনপি নেতা শাখাওয়াত সিকদার ও তার ভাতিজা সাবেক ছাত্রদল নেতা রনি সিকদার জানান, শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট নিয়ে ইউসুফ সিকদারের ছেলে তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যা সহ কয়েকজনের সঙ্গে বাতবিতান্ড হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার, ইউনুস সিকদার,
ইউসুফ সিকদার, মনির সিকদার ও রুহুল সিকদারের বাড়িঘরে হামলা ও লুটপাট করে তারা। এসময় প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এব্যাপারে শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার বলেন, তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যা সহ কয়েকজনের সঙ্গে বাতবিতান্ড হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে
প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমরা এর বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অন্যদিকে রানা মোল্যা বলেন, ঘটনার সময় আমি শরীয়তপুর শিল্পকলা একাডেমীতে দলীয় একটি ইফতার মাহফিলে ছিলাম। তবে গিয়ে শুনেছি, গত ৫ আগস্টের আগে বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদারের ভাতিজারা আমার চাচা শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়ের মোল্যার ছেলে রবিন মোল্যার ওপর হামলা করেছিল। শুক্রবার রাতে বাকবিতন্ড হয়েছে। তবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে  কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে বিএনপির নেতার বাড়িঘরে হামলার অভিযোগ

আপডেট সময় :