ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ ঘোষণা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও মাদরাসা) এবং পলিটেকনিক ইনস্টিটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে।

আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, রংপুর ও চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত এলো।

তবে এখনো প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ ঘোষণা

আপডেট সময় :