ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের কাছে চিঠি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ প্রধানের মাধ্যমে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকদের বলেন, আমরা গত দু’দিন আগে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেন তারা। এক সময়কার প্রধানমন্ত্রী পলাতক আসামি শেখ হাসিনা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পেরায়ানা মজুত রয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের জুরিকডিকশনের বাইরে চলে গিয়েছেন। ইন্টাপোল যেন তাকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি করে, সে ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।

কীভাবে পাঠিয়েছেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির। আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে। এটাই যাবে।

গত রোববার পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন আসিফ নজরুল।

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়।

এরপর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, তার মন্ত্রীসভার সদস্য, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের কাছে চিঠি

আপডেট সময় :