ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শেরপুরের ভাতিজিকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাকিব গ্রেপ্তার

শেরপুর ব্যুরো
  • আপডেট সময় : ৭১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি শিশুর চাচা সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। সাকিব এলাকার মো. মোজা মিয়ার ছেলে এবং সম্পর্কে অপহৃতার চাচা। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‌্যাব-৯,সিপিসি-৩, শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর থানার শান্তিপুর বাজারের একটি চা দোকান থেকে আসামি সাকিবকে গ্রেপ্তার করে। র‌্যাবের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিশুটি নকলার বাদাগৈড় গ্রামের এক হতদরিদ্র পরিবারের কন্যা। জীবিকার তাগিদে তার পিতা ঢাকায় থাকেন। শিশুটি তার চাচার বাসায় থাকতো। সাকিব (২৪) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত নয়টার ভাল পোশাক কিনে দেয়া ও খাবারের লোভ দেখিয়ে তাকে অপহরণ করে। পরে বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁনের বাড়ীর পাশে বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর আরেক চাচা মো. উজ্জ্বল ২৯ ফেব্রুয়ারি নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মো. আব্দুল কাশেম বলেন, গ্রেপ্তারের তথ্য জানানোর পর আসামিকে নকলা থানার হেফাজতে আনতে পুলিশ সুনামগঞ্জের তাহিরপুর থানায় গিয়েছে। আসামীকে রোববার (৩১ মার্চ) কোর্টে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ভাতিজিকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাকিব গ্রেপ্তার

আপডেট সময় :