ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাব্বির হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২২ জুন) রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন মহিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন চা বিক্রেতা। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ২৪ ডিসেম্বর শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি ও নির্বাচনী প্রচার বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।
মামলা তদন্তের এক পর্যায়ে সাব্বির হোসেনকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তদন্তপ্রাপ্ত অজ্ঞাতনামা আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “সাব্বির হোসেন এই মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তদন্তকালে ২০১৮ সালের হামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় :