ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

শেরপুরে র‌্যাবের অভিযানে কুড়িগ্রাম থেকে অপহৃত কিশোরী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি অপহরণ মামলায় ভিকটিমকে শেরপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার এবং মামলার মূল হোতা এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প।গ্রেফতারকৃত আসামী মোঃ সালমান হোসেন (২২) কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের মা রৌমারী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন,গত ৯ জুন ২০২৫ তারিখে তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তার সন্তানদের নিয়ে বোনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকায় বেড়াতে যান। সেখানে স্থানীয় মো. সালমান হোসেন (২২) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাবে রাজি না হলে সালমান তার বাবা শাহাদত হোসেন (৫৫)-এর মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিমের মা তাতেও রাজি না হওয়ায় ১৭ জুন দুপুরে কিশোরীটি খালার বাড়ি থেকে বাইরে বের হলে সালমানসহ বিবাদীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-১১,তারিখ ১৮/০৬/২০২৫) রৌমারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে।এরই প্রেক্ষিতে ২৮ জুন ২০২৫ রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার বাজিতখিলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো.সালমান হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে র‌্যাবের অভিযানে কুড়িগ্রাম থেকে অপহৃত কিশোরী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় :