ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদ সহ মালামাল আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী,ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য আনার চেষ্টা করলে বিজিবি টহলদল অভিযান চালিয়ে ২৬২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, একটি ভারতীয় গরু,৬০ কেজি জিরা,৩৬০ পিস সুপারি এবং ৯৩ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন,সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদ সহ মালামাল আটক

আপডেট সময় :