ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সড়ক-মহাসড়কে বেপরোয়া গণপরিবহন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক-মহাসড়কে গণপরিবহনের অরাজকতার শেষ নেই। পরিবহন সেক্টরজুড়েই বেপরোয়া পরিস্তিতি। এর জন্য কারো জবাবদেহী রয়েছে বলে মনে হয়না।

সম্প্রতি ফরিদপুর ও ঝালকাঠিতে পর পর দুইদিনে বাসের চাপায় ২৮ জন মারা গেছে। এই দুর্ঘটনা নিয়ে যখন দেশজুড়ে আরোচনা চলছে, তখন শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে ঢুকে পড়ে বেপরোয়া গতির একটি বাস।

এ সময় মোটরবাইক যোগে সেখান দিয়ে যাচ্ছিলেন মাইদুল ইসলাম সিদ্দিকী নামের একজন প্রকৌশলী। বাসের চাপায় প্রাণ হারান সিভিল এভিয়েশনের এই সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।

জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাইন্ডারিতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস সংবাদমাধ্যমকে জানান, সকালের দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়।

এসময় রাস্তা দিয়ে মোটর বাইক চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মাইদুল ইসলাম। বেপরোয়া বাসটি মোটর বাইককে চাপা দেয়। গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাঈদুলকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়ক-মহাসড়কে বেপরোয়া গণপরিবহন

আপডেট সময় :