কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন
সভাপতি ফারুক, সম্পাদক তৌহিদুর
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
অনুসন্ধনী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির নাম প্রকাশ হয়েছে। গত শনিবার(২০জুন)বিকাল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে রিপোর্টার্স ফোরামের জমকালো আয়োজনে সম্মেলন মধ্যে দিয়ে ফারুক আহমেদ বাবুকে সভাপতি,তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সতের বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ঘোষণা দেন সাংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান।কমিটিতে রয়েছেন সহ সভাপতি জনি আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হাসান,সাংগঠনিক সম্পাদক গাজি রবিউল আলম,কোষাধ্যক্ষ প্রমোদ মজুমদার,তথ্য বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলী,প্রচার সম্পাদক রাশেদ হাসান,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিটন বিশ্বাস,মানবাধিকার বিষয়ক সম্পাদক নুর ইসলাম।এ ছাড়াও নির্বাহি সদস্য বায়তুল হাসান চৌধুরী,ইবাদুল রানা,রায়হান মুন্সি,তারেক মাসুদ খসরু,আঃ কাইয়ুম খান,টলেটি ঠাকুর,সাধারণ সদস্য হিসাবে কাজী কাফু,রিয়াজ খাকী,
মনিরুজ্জামান,নাজিম খান,তসলিমউদ্দীন,কাজী নাইমুর।সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি বায়তুল হাসান চৌধুরী।এসময় কাশিয়ানী রিপোর্টর্স ফোরামের সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড এন্ড অক্সিজেন সার্পোট ফাউন্ডেশন এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিগত কমিটির কার্যক্রম ও পথ চলার বর্ণনা দিয়ে একে একে বক্তব্য রাখেন সংগঠনের সকল সদস্য বৃন্দরা।অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ ছিল উপজেলার মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অতিথি হিসেবে আগত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক গনদের উপস্থিতি।এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিংগলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা,জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন তালুকদার,কাশিয়ানী উপজেলা প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান,ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রতন,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সাঃ সম্পাদক মনিরুল হক চৌধুরী,
প্রধান শিক্ষক নাসিবুর রহমান,ইব্রাহিম মুন্সি,সহকারি শিক্ষক বাহাউদ্দীন মৃধা,স্বপ্না ভট্রাচার্য সহ প্রমুখ তাদের বক্তব্যে বলেন রিপোর্টার্স ফোরাম নতুন ধারার আলোচিত সাংবাদিক সংগঠন বিগত দিনে তারা সুনামের সাথে নৈতিকতা আদর্শ বজায় রেখে সত্য উদঘটনে কাজ করেছেন।নতুন কমিটিতে যারা আসবেন তারাও দায়িত্ব পালনে নিষ্ঠাবান থেকে মুলধারার সাংবাদিকতা করবে বলে আমরা আশা করি।অনুষ্ঠান ঘিরে বিদায়ী কমিটির সভাপতি -সম্পাদক কে সম্মাননা সহ সকল সদস্যেদের ক্রেস্ট প্রদান করে প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা মিলটন খান।তাছাড়াও সম্মেলনে নতুন কমিটি নাম প্রকাশ সাংস্কৃতি সন্ধা সে সাথে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের জন্য বিশেষ সম্মাননা উপহার হিসেবে উপজেলার বিভিন্ন চিত্র তুলে ধরে জুলাই-২৬ টু জুন-২৭ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।এ আয়োজনে তারা সন্তোষ প্রকাশ করেন।
কাশিয়ানীতে সাংবাদিকতায় বিশেষ অবদান ও একজন দক্ষ সংগঠক স্বীকৃতি স্বরূপ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খানকে সম্মাননা স্মারক তুলে দেন ফোরাম পরিবার।















