ফেনীতে আমার বাংলাদেশ এবি পার্টির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ফেনীতে আমার বাংলাদেশ এবি পার্টির পৌর ওয়ার্ড সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার ফেনী জেলা শহরের মিজান রোডস্হ জুন্মা শপিং মার্কেটের নিজস্ব জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই ওয়ার্ড প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মন্জু। দলীয় চেয়ারপার্সন উপস্হিতিতে অনুষ্ঠিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সভায় দলীয় চেয়ারম্যান মঞ্জু অভিযোগ সুরে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন- ক্ষমতাশীন বিএনপি সরকারের কাছে আমাদের যে আশা প্রত্যাশা ছিল বর্তমান পারিপার্শ্বিক অবস্হা বুঝেই অনুধাবণ করা যায় য়ে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা নেই ।
আমার বাংলাদেচ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মঞ্জু আরও বলেন, আমরা পরিবর্তন চেয়ে ছিলাম৷ কিন্তু আমাদের কাঙ্খিত সেই ধরনের পরিবর্তনটা এখন পর্যন্ত হয়নি। আমরা সর্বার্গে সিস্টেমের পরিবর্তন হওয়ার আশা করছিলাম। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোন লক্ষণ দৃশ্যমান নয়। আমাদের প্রত্যাশা ছিল এমন একটি প্রশাষনিক সরকার আসবে সে সরকার কোন একটি বিশেষ দলের থাকবে না। আমাদের প্রাপ্যতা হতে সবাই বঞ্চিত ছিলাম। বর্তমানে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা আমাদের সে সকল আশা এবং প্রত্যাশা কোনটিই পূরণ করতে পারেনি। এবং এই সরকারের কাছে আমাদের যে আশা ও প্রত্যাশা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা প্রতি নিয়ত ক্ষীণ হয়ে আসছে । আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের পুর্বেকার জনগনের কাছে করা ওয়াদা সহ কথার সাথে এখনকার কাজের মিল পাচ্ছি না। আমরা এহেন পরিস্থিতির পরিবর্তন চাই। আমরা দেশ ও জাতীর উন্নয়নে সাসটেইনেবল নতুন কিছু চাই । যার ফল দেশের সামগ্রিক পরিস্থিতির সিস্টেম পাল্টাতে পারে ।
অনুষ্ঠিত এই পৌর ওয়ার্ড প্রতিনিধি সন্মেলন। এবি পার্টি ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজওয়ান খায়েরেের সঞ্চানলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক ও ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী,জেলা সদস্য জাহানারা আক্তার মনি, আহমেদ আলী নয়ন সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ ।















