ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সাদপন্থী নেতা নূর ৩ দিনের পুলিশ হেফাজতে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীর ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে ৪জন নিহত ঘটনায় দায়ের করা মামলায় সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে ৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে কড়া নিরাপত্তায় গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে দেন আদালত।

টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর জুবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন এবং আহত হন শতাধিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদপন্থী নেতা নূর ৩ দিনের পুলিশ হেফাজতে

আপডেট সময় :