ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও পিরোজপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ আটক করেছে। আটককৃত রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করে সদর থানা পুলিশ। রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে। বিগত সময়ে তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও পিরোজপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

আপডেট সময় :