ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সিংড়ায় আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন

ফজলে রাব্বী- সিংড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে মানববন্ধন করেছে চৌগ্রাম ইউনিয়নের জনসাধারণ। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কান্তনগর পয়েন্টে ইউনিয়নের তিন শতাধিক নারী-পুরুষ, ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নেয়।

ছিনতাই, জমিদখল, খুন, জখম, নির্যাতন, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও হামলার বিচার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মনিরুজ্জামান মনির, মোজাম্মেল হক, ভুক্তভোগী, টিপু সুলতান, তাহের রহমান, শাহেবার ইসলাম, রুস্তম আলী, আলতাব হোসেন, শাহজাহান আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১০নং চৌগ্রাম ইউনিয়নে ভোলা বাহিনী সাধারণ জনগনের উপর পৈশাচিক নির্যাতন চালায়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যাবহার করে পুকুর দখল, জমি দখল, গুম, খুন ছিনতায়ের মত জঘন্য কাজ করে। ভোলা ৫ আগষ্টের পর আওয়ামী লীগের পতন হলেও ভোলা বাহিনীর পতন হয়নি। তারা আবার সক্রিয় হয়ে সাধারণ জনগনকে ভয় ভীতি দেখাচ্ছে। তাই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে এই ভোলা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিংড়ায় আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় :