ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সিংড়ায় জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

ফজলে রাব্বী, সিংড়া প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানান, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়।

শনিবার রাত ৯টার দিকে দু পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল, এলাহী, ইব্রাহিম, সোহেল এবং গুরুতর আহত হুনাফাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা বলেন, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বন্দুক দিয়ে তাদের উপরে গুলি চালায়। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিংড়ায় জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

আপডেট সময় :