ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

হরিতলায় অভিযানে জব্দ দুই গাড়ি সিলিকা বালু

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মো. তাউস মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। তিনি উপজেলার ইসহাকপুর গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাউস মিয়া বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হিসেবে পরিচিত। তাঁর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা প্রশাসন হরিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে উত্তোলিত এবং পরিবহনের প্রস্তুতিতে থাকা দুই গাড়ি সিলিকা বালু জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মো. তাউস মিয়াকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিতলায় অভিযানে জব্দ দুই গাড়ি সিলিকা বালু

আপডেট সময় :