ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

হরিপুর ও চিলমারী সংযোগ সড়কে নির্মিত মওলানা ভাসানী সেতুতে যানবাহন চলাচলের দীর্ঘ লাইন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী সংযোগ সড়কে নির্মিত মওলানা ভাসানী তিস্তা সেতু যানবাহন চলাচলে দীর্ঘ লাইন তৈরী হচ্ছে। যেখানে রংপুর হয়ে কুড়িগ্রাম যেতে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর এখন এক ঘন্টায় গাইবান্ধা থেকে মওলানা ভাসানী সেতু হয়ে যেতে পারছে যাত্রীরা।
সেই সাথে ঢাকা হতে সরাসরি এখন মওলানা ভাসানী সেতু’র উপর দিয়ে কুড়িগ্রামে যাচ্ছে শতশত বাস,ট্রাকসহ ভারি যানবাহন। ফলে দারিয়াপুর,ধর্মপুর,সীচা এসব এলাকার বাজারগুলোতে নতুন করে যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। সড়ক প্রশস্ত করণের উপর জোর দিচ্ছে স্থানীয়রা।
চন্ডিপুর এলাকার রশিদুল আলম জানান, সেতু পারাপারে যানবাহনের দীর্ঘ লাইন হয় এবং স্থানীয় বাজারের সড়কগুলোতে যানজট তৈরি হচ্ছে। সড়ক প্রশস্ত করা না গেলে এই সেতুর শতভাগ সুফল ভোগ করা কঠিন হবে।
স্থানীয় উন্নয়নকর্মী লক্ষন চন্দ্র রায় বলেন, সেতু নির্মিত হওয়ার ফলে গাইবান্ধা থেকে কুড়িগ্রামে যাতায়াত ব্যবস্থার উন্নতিসহ মানুষের সময় সাশ্রয় হয়েছে। এদিকে যানবাহনের চাপে দারিয়াপুরসহ কয়েকটি বাজারের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সহজেই যেখানে কুড়িগ্রামের যেতে পারতো সেখানে আধা ঘন্টা বা এক ঘন্টা বাড়তি সময় নিচ্ছে। তবে হরিপুর থেকে দারিয়াপুর হয়ে গাইবান্ধা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রশস্ত করা হলে যানজট নিরসন হবে এবং জনদূর্ভোগ কমে আসবে।
স্কুল শিক্ষক নিতাই চন্দ্র সরকার বলেন, সেতু উদ্বোধনীর পর থেকে দারিয়াপুরে যানজটে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। সড়ক প্রশস্ত হলে এই যানজট নিরসন হবে এবং স্বাচ্ছন্দ্যে যানবাহনগুলো সেবা দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিপুর ও চিলমারী সংযোগ সড়কে নির্মিত মওলানা ভাসানী সেতুতে যানবাহন চলাচলের দীর্ঘ লাইন

আপডেট সময় :