ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ চালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার নাইটংপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২)। গত সোমবার (১৮ মে) বিকেলে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার আনুমানিক বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এসময় বিজিবির নারকোটিক্স ডগ “হেনরী” সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরে সন্দেহজনক সংকেত দেয়।পরে সিলিন্ডারের ভিতরে আলাদাভাবে তৈরি করা বিশেষ চেম্বার তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো পাঁচটি কাটুন থেকে মোট ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালক সাইফুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল ইসলাম বিজিবিকে জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ চালক আটক

আপডেট সময় :