সংবাদ শিরোনাম ::
১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ৩২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তাকে আটক করা হয়।
আটক কনস্টেবল মনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডে। তিনি আকরাম উল্লাহ ও ভেলুয়া খাতুনের ছেলে।
লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, মনিরুল কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পুলিশ থামানোর সংকেত দিলে তিনি সন্দেহজনক আচরণ করেন। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


















