সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২২জুর্ন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই মাসিক সমন্বয় ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, সাংবাদিক হাফিজার রহমান, ওসি তদন্ত শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু আসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যন গোলাম মোস্তফা, নাজিমউদ্দিন প্রমুখ।


















