ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Logo খেলা দেখে দেরিতে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার Logo ৯৯৯-এ কলের পর হামহাম থেকে ১০ পর্যটক উদ্ধার Logo একই পরিবারের তিন দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার Logo খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু Logo ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল টেকনাফ বিজিবি বিদ্যালয় Logo ইতালির কথা বলে ৩ দেশ ঘুরিয়ে লিবিয়ায়, ৫০ লাখ মুক্তিপণেও ‘খোঁজ’ নেই যুবকের Logo পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

আদমদীঘিতে সার ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি গুদাম থেকে উত্তোলন করা সার মজুত না রাখার অভিযোগে বগুড়ার আদমদীঘিতে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তার গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ দণ্ড দেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মুরইল বাজারের সার ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ গত ১৫ জুলাই সরকারি গুদাম থেকে কৃষকদের মধ্যে বিতরণের জন্য ২৫২ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে। নিয়ম অনুযায়ী কৃষি অফিসকে অবহিত করে ওই সার বিক্রির কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সকালে কড়ই বাজারের গুদাম থেকে বিপুল পরিমাণ সার অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। পরে রোববার ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের কর্মকর্তারা গুদামে অভিযান চালিয়ে ২৫২ বস্তার মধ্যে মাত্র ২৬ বস্তা সার পান। বাকি ২২৬ বস্তা সার সেখানে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং গুদামটি সিলগালা করে দেন।

অভিযোগের বিষয়ে জানতে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সরিয়ে নেওয়া সারের কোনো বিক্রয় রশিদ দেখাতে পারেননি ডিলার। বিষয়টি উপজেলা সার মনিটরিং কমিটির সভায় উপস্থাপন করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে সার ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

আপডেট সময় :