ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট: প্রেস উইং

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিএনএ এক্সক্লুসিভ : বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ভারতের জিনিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

এতে দাবি করা হয়েছে যে এই সংবাদটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার একটি অংশ।

বিবৃতিতে বলা হয়, আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

এতে বলা হয়, অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান।

সিএ প্রেস উইং বলেছে, দুর্ভাগ্যবশত, এমনকি কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াও এতে সাড়া দেয়নি। এর পরিবর্তে সুবিধাজনকভাবে নামহীন সূত্রের উদ্ধৃতি দিয়ে গল্প উদ্ভাবন চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট: প্রেস উইং

আপডেট সময় :