সংবাদ শিরোনাম ::
কাশিয়ানীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
ফকির মিরাজ আলী শেখ, গোপালগঞ্জ
- আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম (প্রায় ২১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫) এবং ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।
আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















