ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় মামলা

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির পিতা।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হত্যা মামলা দায়েরের বিষয়টি উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল র‌োববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।
স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বা‌ড়ির পা‌শের বামনী নদীতে ফেলে দেয়। পু‌লিশ বল‌ছে, রহস‌্য উৎঘাটন ক‌রে দ্রুত দোষী‌দের আইনের আওতায় আনা হবে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পার্শ্বে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা।
শিশু‌টির পিতা আমিনুল ইসলাম ব‌লেন, আমার নিষ্পাপ শিশু‌টি‌কে কারা হত‌্যা করলো আমি এর বিচার চাই।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় মামলা

আপডেট সময় :