ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

কোম্পানীগঞ্জে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে

0-4064x3048-0-0-{}-0-24#bokehtype:0#;ts:1797560355101000;appts:1779019819599;qlty:1;illum:2 scene:50 humanIn:15;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে,ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা স্কুল মাঠে,উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফুটসাল ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহ আলম, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী,চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার নুর আলম মামুন প্রমূখ।
খেলা শুরুর আগ থেকে সকল বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে তিল ফেলার জায়গা ছিলো না খেলার মাঠের দর্শক গ্র্যালারী।আশ-পাশের সকল ভুবনের ছাদ ও বিভিন্ন গাছের উপর উঠে খেলা উপভোগ করেছে ফুটবল প্রেমীরা।ফুটবল খেলার মাঠ পরিণত হয়েছিল এক উৎসবের জনসমুদ্রে।উপস্থিত হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসায় শিক্ত হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার মামুনুল ইসলাম।ফাইনাল খেলায় প্রিয় ফুটবল তারকাকে নিজেদের মাঠে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। পুরো মাঠজুড়ে ছিলো করতালি, ভালোবাসা আর ফুটবল উন্মাদনার এক দৃষ্টিনন্দন পরিবেশ।
খেলায় আদর্শ স্পোর্টিং ক্লাব আবু মাঝির হাট, নোয়াখালী – শাহী পুর স্পোর্টিং ক্লাব ফেনী জেলাকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় :