ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

গাইবান্ধায় ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে জেলা প্রশাসন।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক।(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার(ভুমি)মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
ভূমি সেবা সংক্রান্ত আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুরু হবে যা চলবে ২১ মে পর্যন্ত।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভুমিহীন কে ভুমি বন্দোবস্ত করে দেওয়া হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেবা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানান। এছাড়াও সেবা প্রত্যাশী কোনো স্থান থেকে land.gov.bd পোর্টালে লগইন করেও ডিজিটাল এই ভূমিসেবাগুলো গ্রহণ করতে পারবে।
ভুমি সেবা মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে ” জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা” সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় :