ঘাটাইলে যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি
- আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) বিকেল ৫টায় ঘাটাইল দক্ষিণ পাড়া কড়ইতলা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া সহ উপজেলা যুবদল পৌর যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আনন্দ র্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















