ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হবে প্রধান ইউনূস

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কোন কোন দেশের এবং কোন কোন সংস্থার প্রতিনিধির বৈঠক হবে, সে বিষয়টিও গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত এক কার্টেন রেইজার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কী কী  বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের ক্ষমতাগ্রহণের প্রেক্ষাপট নিয়ে কথা হবে। আমাদের যেসব প্রতিশ্রুতি আছে, সেগুলো নিয়ে কথা হবে। এখানে যেসব সংস্কার হবে— সেটি তাদের অবহিত করবেন। আমরা এরইমধ্যে মানবাধিকার নিয়ে যে অগ্রগ্রতি অর্জন করেছি, সেটিও জানাবেন। আমরা ইতোমধ্যে একটি মানবাধিকার কনভেনশনে পক্ষভুক্ত হয়েছি। এছাড়া মানবাধিকার বিষয় নিয়ে কথা হবে। আমরা দেশে যে খোলামেলা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি বা করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার ইস্যু তুলতে পারেন এবং এ ব্যাপারে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে সমাধানে তৎপর থাকবে, সে ব্যাপারে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং দিয়ে থাকবেন।’

দ্বিপক্ষীয় যেসব বৈঠক আছে সেখানে, সেসব বিষয়ে কথা হবে। তবে কোনোটাই বেশি গভীরে যাবেন না। কারণ, এ সব বৈঠক ১৫ থেকে ২০ মিনিটের হয়ে থাকে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

৫৭ জনের প্রতিনিধি দল

রাজনৈতিক সরকারের আমলে সাধারণ অধিবেশনে বড় প্রতিনিধি দল যেতো। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে বড় প্রতিনিধি দল কেন যেতো, সেটি আমি বলতে পারবো না। আমি জানি না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে— ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না।’

৭৩তম ও ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলে ৩৪৪ ও ৩৩৫ ব্যক্তি গিয়েছিলেন। কোভিডের কারণে ৭৫তম অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। কোভিডের সীমাবদ্ধতার মাঝেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন এবং ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং ৭৮তম অধিবেশনে গিয়েছিলেন ১৪৬ জন। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন ৫৭ জন, বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হবে প্রধান ইউনূস

আপডেট সময় :