ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ

শেরপুরে উপজেলা বিএনপির কর্মীসভা

জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভায় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “এই নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। তাই আসন্ন নির্বাচনে নেতাকর্মীদের সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীসভায় অংশগ্রহণ করেন।
সভায় আগত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে উপজেলা বিএনপির কর্মীসভা

জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান

আপডেট সময় :