ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জামায়াতের ইফতারে বিএনপির অংশ গ্রহণ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জাতিকে মুক্তির জন্য আরেকবার বুক সটান করে দাঁড়ানোর জানিয়ে বলেছেন, বিনা সংগ্রামে মুক্তি আসে না। যারা ক্ষমতায় আছেন, আমরা তাদের শত্রু নই। আমাদের ওপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার আছে। কেউ পায়ে পারা দিয়ে বিরোধ সৃষ্টি করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আট বছর সবাই মিলে এক সঙ্গে ইফতার মাহফিলের সুযোগ পাওয়া যায়নি। আজকের ইফতার আয়োজন নিয়েও প্রতিকূলতা ছিল।

সর্বশেষ ২০১৫ সালে হোটেল সোনারগাঁওয়ে জামায়াতের ইফতারে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরের বছরে জামায়াতের ইফতার পুলিশি বিধিনিষেধে বাতিল হয়।

দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাসের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে গত ২৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম অংশ নিন।

অবশ্য গত বছরের ইফতারে জামায়াতকে আমন্ত্রণ জানায়নি বিএনপি। বিএনপি সূত্রের খবর, বিএনপির ইফতারে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে দলের নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতার আপত্তি ছিল ।

কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয় এবং শনিবার জামায়াতের ইফতারে বিএনপির অংশ নেওয়ার বিষয়টিও তার সিদ্ধান্তে হয়েছে।

যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশ’র অধ্যাপক নুরুল আমিন বেপারি ও  পেশাজীবী নেতারা।

ইফতারে আগে দেশের বর্তমান অবস্থা ও সরকারের দমন পীড়নের বিষয়টি তুলে ধরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতের ইফতারে বিএনপির অংশ গ্রহণ

আপডেট সময় :