ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

টিকিট না পেয়ে কাউন্টারে আগুন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩০১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ কাটছেই না। টুর্নামেন্টের তৃতীয় দিনে এসেও টিকিট নিয়ে ক্ষোভ দেখা দেয় দর্শকদের মধ্যে।

ক্ষোভ থেকে মিরপুর-১০ নম্বর সংশ্লিষ্ট একটি কাউন্টারে তারা আগুনও দিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনায়ও। অথচ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে স্টেডিয়ামের ভেতরের অর্ধেক আসনই ছিল খালি।

এবার বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। কিন্তু এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। দর্শকদের ক্ষোভের মুখে সম্প্রতি অনলাইনে এ নিয়ে প্রচার শুরু করেছে বিসিবি। কিন্তু তাতেও অসন্তোষ কাটেনি।

বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে তা টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়। সেদিন দর্শকদের বিক্ষোভের পর এই ঘোষণা দেয় বিসিবি। এরপর বিপিএলের আগের দুটি ম্যাচের দিনও দর্শকদের অসন্তোষ ছিল টিকিট নিয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন।

এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন দিয়ে দেন। পুড়ে যায় কাউন্টারটি। সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকরা। এর কিছুক্ষণ পর পুলিশ এসে দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকিট না পেয়ে কাউন্টারে আগুন

আপডেট সময় :