ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডিমলায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমলায় অবৈধ কারেন্ট জাল /চায়না দুয়ারী জাল জব্দ করে পু’ড়ি’য়ে দেওয়া হয়। এসময় অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীরও উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ।
গতকাল সোমবার ঝুনাগাছ চাপানি ইউনিয়ানে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ১,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, “মাছের প্রজনন মৌসুমে অবাধে মাছ ধরা ও অবৈধ জাল ব্যবহার একদিকে যেমন মৎস্যসম্পদ ধ্বংস করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট সৃষ্টি করে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনগণ ও জেলেদের সচেতন করতে চলমান অভিযানের পাশাপাশি প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং সভা-সেমিনারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, সরকার কর্তৃক নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ এবং এ সময় আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

আপডেট সময় :