ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Logo খেলা দেখে দেরিতে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার Logo ৯৯৯-এ কলের পর হামহাম থেকে ১০ পর্যটক উদ্ধার Logo একই পরিবারের তিন দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার Logo খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু Logo ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল টেকনাফ বিজিবি বিদ্যালয় Logo ইতালির কথা বলে ৩ দেশ ঘুরিয়ে লিবিয়ায়, ৫০ লাখ মুক্তিপণেও ‘খোঁজ’ নেই যুবকের Logo পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

তামাবিল মহাসড়কে চোরাচালানের অভিযোগ, অভিযান জোরদারের দাবি

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে ভারতীয় জিরার চালানের আড়ালে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সীমান্ত এলাকায় নজরদারি ও কার্যকর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সীমান্ত এলাকা থেকে শত শত ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যানবাহনের মাধ্যমে বিভিন্ন অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। অনেক ট্রাকে ওপরে বালু বা পাথর দিয়ে আড়াল করে নিচে ভারতীয় জিরাসহ অন্যান্য পণ্য বহন করা হচ্ছে বলেও দাবি তাদের। একইভাবে কাভার্ড ভ্যান ব্যবহার করেও নিয়মিত চোরাচালান হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মাঝে মধ্যে দুই-একটি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মালামাল জব্দ বা গ্রেপ্তারের ঘটনা ঘটলেও অধিকাংশ চালান নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

সচেতন মহলের দাবি, মাদক নিয়ন্ত্রণে আইন কঠোর হলেও তামাবিল মহাসড়কে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আরও দৃশ্যমান ও ধারাবাহিক অভিযান প্রয়োজন। সীমান্ত থেকে সিলেট নগর পর্যন্ত গোয়েন্দা নজরদারি, নিয়মিত তল্লাশি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

এ ছাড়া সীমান্ত ও মহাসড়কজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান এবং অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামাবিল মহাসড়কে চোরাচালানের অভিযোগ, অভিযান জোরদারের দাবি

আপডেট সময় :