ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন বন্ধ, সড়ক দুর্ঘটনা কমার আশা Logo নরসিংদীতে র‌্যাব-১১ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩ Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন

মোঃ কামরুল হাসান, নওগাঁ সদর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় সতিহাটে অবৈধ এক ইটভাটায় অভিযান পরিচালনার মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গণেশপুর  ইউনিয়নের সতিহাট নীলকুঠি মোড়ে ভাই ভাই ব্রিকস নামক ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভাই ভাই ব্রিকস এই ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সার্বিক নির্দেশনায় এই অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
নওগাঁ একুশে পরিষদ সংগঠনের সভাপতি এ্যাড. আব্দুল বারী সাংবাদিকদের জানান, শুধু মান্দা উপজেলায় নয় নওগাঁ সদর থেকে যে সকল পরিবেশ বিনষ্টকারি অবৈধ ইট ভাটা গুলো রয়েছে সকল ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ। তিনি আরও বলেন শুধু ২/১ টি ইট ভাটা ভেঙ্গে জনগণকে আইওয়াশ দেখালে চলবে না। জেলায় প্রতিটি অবৈধ ও আওয়ামী লীগের নেতাদের অবৈধ ইট ভাটা রয়েছে সব গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ বলে আমি মনে করি।
এই অভিযান পরিচালনা করেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ও মোঃ সাকিব বিন জামান প্রত্যয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, মান্দা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স লিডার মোয়াজ্জেম হোসেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী  ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন। এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় :