নরসিংদীতে র্যাব-১১ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কতিপয় সদস্য কর্তৃক আসামী ধরতে গেলে এলাকাবাসী তাদেরকে বাঁধা দেয় এবং এক পর্যায়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় র্যাব-১১ সিপিএসসি ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন গতকাল শনিবার দুপুরে নরসিংদী সদর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন বেলদীর মোড়স্থ মদিনা মটরস হিরো শো-রুমের সামনে। মামলার বাদী র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কনস্টেবল মো: মিজানুর রহমানের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা গেছে, র্যাব-১১ সিপিএসসি’র সিনিয়র অফিসার মো: মুইন উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনার দিন দুপুর আনুমানিক ২.৩০ মিনিট সময় হিরো শো-রুমের সামনে গাড়ী নিয়ে অবস্থান করলে শো-রুমের কর্মচারী আলাল নামে এক ব্যক্তি এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আলালের সাথে থাকা আশিক নামে অপর এক ব্যক্তি এসে তাকে কিলঘুষি এবং লাথি মারতে থাকে। পরে হিরো শো-রুমের মালিক মো: মাজেদুল ইসলাম দৌড়ে এসে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে কনস্টেবল মিজানুর রহমানের বাম পায়ে এলোপাতারিভাবে পিটিয়ে মারাত্বক জখম করে। পরে মিজানুর রহমান মাটিতে পরে গেলে মাজেদুল ইসলাম তাকে উপর্যপুরি কিলঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় আশিক নামে অপর এক ব্যক্তি মিজানুর রহমানকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরে মিজানুর রহমানের ডাকচিৎকারে সঙ্গীয় রাকিবুল ইসলামসহ অন্যান্য র্যাব সদস্যদের সহায়তায় মিজানুর রহমানকে উদ্ধার করে এবং হিরু শোরুমের মালিক মো: মাজেদুল ইসলাম, মো: আলাল ও আশিক নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অবস) এর সাথে আলাপ করলে তিনি জানান, এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে।
















