ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

নদী জঙ্গলে মানুষ ফেলা সভ্য দেশের আচরণ নয় – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত পুশ-ইন করে জঙ্গলে-নদীতে মানুষ ফেলে যাচ্ছে, যা কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না। একই সঙ্গে ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ তাদের গ্রহণ করবে বলেও জানান তিনি। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।
ভারতের পুশ-ইন চলছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি।এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি- আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব। কিন্তু তাদের জঙ্গলে-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না। উপদেষ্টা বলেন, আমরা অনুরোধ করেছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদের প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নেব। এ বিষয়ে আমরা তাদের বলে যাচ্ছি। র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের পোশাক পরে যে ছিনতাই হয়েছে, সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নদী জঙ্গলে মানুষ ফেলা সভ্য দেশের আচরণ নয় – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় :