ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’ Logo এক সুতোয় চীন-ফ্রান্স-ইউরোপ: বেইজিংয়ে ব্যতিক্রমীি আলোকচিত্র প্রদর্শনী Logo উষ্ণ ভবিষ্যৎ মোকাবেলায় চীনের শীতল-শহর উদ্যোগ Logo একক-পরমাণু অনুঘটক ধারণার প্রবর্তন করে রসায়ন শিল্পে পরিবর্তন আনলো চীন Logo চীনের তিন-স্তরের জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা Logo সিলেটের দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সভা Logo কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা Logo মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ Logo ঝিনাইদহে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

নারীদের মধ্যযুগীয় কায়দায় পেটানোর ভিডিও ভাইরাল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় চার নারীকে মধ্যযুগীয় কায়দায় বেদম পেটানোর ভিড়িও ভাইরাল হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব গাংচিল ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লায়লা বেগম (৫০), খাদিজা বেগম (৩০), তাসলিমা বেগম (৩৩), মায়া বেগম (২০) ও নুর নবী (৪০)।
ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবকের নেতৃত্বে ওই জমিতে চাষ দেওয়ার সময় ওই জমির কয়েকজন নারী মালিক বাধা দেন। এ সময় ওই নারীদের লাঠি দিয়ে জবরদখলকারী যুবক পিটিয়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে সূর্বচরের বসার মাঝি নামে এক লোকের সঙ্গে লায়লার বিরোধের জেরে ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে থানায় বৈঠকও হয়েছে। শনিবার বসার মাঝির পক্ষ হয়ে আবু তাহের, জামাল, খোকন, আফসার ও নিজাম ওই জমি চাষ দিতে যায়। এতে বাধা দেওয়ায় লায়লা বেগমসহ অন্যদের বেদম মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের অটোরিকশা চালক নুর নবীকেও তারা পেটান।
আহত লায়লা বেগমের ছেলে মাইন উদ্দিন জানান, আমাদের হাসপাতালে যেতে ও থানায় যেতে ওরা বাধা দিয়েছে। পরে বিকল্প পথে গিয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা আইন অনুযায়ী তাদের বিচার চাই।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারীদের মধ্যযুগীয় কায়দায় পেটানোর ভিডিও ভাইরাল

আপডেট সময় :