ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

নোয়াখালীতে জেলি মেশানো ১৪২ কেজি চিংড়ি জব্দ

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (৭ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাইজদী পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী ইসমাইল ও বাহারের কাছে থাকা চিংড়ি মাছে বিষাক্ত জেলির উপস্থিতি পাওয়া যায়।
পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
প্রশাসনের এ অভিযানে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে জেলি মেশানো ১৪২ কেজি চিংড়ি জব্দ

আপডেট সময় :