ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

পিকআপ ভ্যানসহ দুই গরু চোর যুবক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরির পর পিকআপভ্যানে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গত শুক্রবার দিনগত ভোর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
গরু চুরির ঘটনায় হাতেনাতে আটক যুবক আশরাফুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পেচাঙ্গিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে ও নানক মিয়া কেন্দুয়া উপজেলার সবুজ মিয়ার ছেলে। মামলা দায়েরর পর গৌরীপুর থানার পুলিশ আটকৃত দুই যুবককে রবিবার আদালতে প্রেরণ করেছে।
গঙ্গাশ্রম গ্রামের এনামুল হক জানান, শুক্রবার দিনগত ভোর রাতে গোয়াল ঘর থেকে নিজ একটি গরু চুরি করে পিকআপভ্যানে উঠিয়ে পালানোর সময় তারা টের পেয়ে যান। এসময় তারা বাইক নিয়ে পিকআপভ্যানটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সদরে পাটবাজার এলাকায় গরুসহ পিকআপভ্যানটি জব্দ ও দুই যুবককে আটক করতে সক্ষম হন। এসময় ওই দুই যুবকের কয়েকজন সহযোগী অন্য একটি পিকআপভ্যানে পালিয়ে যায়। আটকৃত দুই যুবককে পরদিন শনিবার গৌরীপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
একই ইউনিয়নের রামগোপুর গ্রামের মো. মোসলেম জানান, একই রাতে তার গোয়াল ঘর থেকে প্রায় ১ লক্ষ টাকা মুল্যের একটি ষাঁড় গরু চুরি হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, রামগোপালপুর ইউনিয়ন গরু চুরির হিড়িক পড়ায় বর্তমানে গরুর মালিকদের চোর আতংকে রাত কাটছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, গরু চুরির ঘটনাটি এক সালিশ দরবারের মাধ্যমে চোরের আত্মীয় স্বজনরা টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে সমাঝোতা করেছেন।
এ বিষয় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, এ গরু চুরির ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবককে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিকআপ ভ্যানসহ দুই গরু চোর যুবক আটক

আপডেট সময় :