ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন বন্ধ, সড়ক দুর্ঘটনা কমার আশা Logo নরসিংদীতে র‌্যাব-১১ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩ Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়ে ভস্মীভূত; ব্যাপক ক্ষয়ক্ষতি 

আব্দুল মজিদ, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ থেকে ৮ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পৌর সদরের ভাড়া দেওয়া কয়েকটি ঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘর মালিক এবং ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পাশের বাড়ির ভাড়াটিয়া এ এস আই শাহনাজ পারভিন বলেন আমি তখন রোজা এবং ইফতারির রান্না করছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে আমাদের ঘরে ধোঁয়া এবং আগুনের লেলিহান ঢুকছে।
বাহিরে গিয়ে দেখি পাশের ঘরবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রথমে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এসময় বিদ্যুৎ চলে গেলে ছাদের রিজার্ভ ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনে আমার দোতলা বাড়ির দুটি জানালা এবং টাইলস এর ক্ষতি হয়েছে। যুবদল নেতা হুরায়রা বাদশা বলেন খবর পেয়ে বাজার এবং আশেপাশের শত শত মানুষ ছুটে এসে মধুমিতা পার্কের পুকুরের পানি দিয়ে আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে। তিনি বলেন আমাদের এখানে ফায়ার স্টেশন থাকলে অনেক আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
 ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা  সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়ে গেলাম। এদিকে বিদ্যুতের শর্ক সার্কিট অথবা রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়ে ভস্মীভূত; ব্যাপক ক্ষয়ক্ষতি 

আপডেট সময় :