ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ

বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার

বোরহান উদ্দিন, জামালপুর
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জে উপজেলার নাশকতার মামলায় ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে বকসিগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউপির নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে এবং বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান ও বকসিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২); বাট্টাজোড় ইউপির দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪); একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামীলীগ নেতা ও অন্যান্য মামলার ৪ আসামীকে আজ শুক্রবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার

আপডেট সময় :