ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিকালে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের শপথ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২৫ বার পড়া হয়েছে

সংসদ ভবন: ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় সংসদ ভবনের নীচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা গিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠ নের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধীদল জাতীয় পার্টির দুইজন সদস্য শপথ নেবেন।

শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। বিকেল পৌনে ৫টায় তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন। এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিকালে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের শপথ

আপডেট সময় :